1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে এক দাখিল শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

বাউফলে এক দাখিল শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কর্পূরকাঠী মানছুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. নুরউল্লাহর অবহেলার কারনে লামিয়া নামের এক দাখিল শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
বুধবার ভুক্তভোগী দাখিল পরীক্ষার্থী লামিয়া এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় লামিয়া বাংলা বিষয়ে অকৃতকার্য হন। এবার সে পূণরায় বাংলা বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। সুপার নুরউল্লাহ ফরম পূরণের জন্য লামিয়ার কাছ থেকে ৭০০ টাকা নেন। কিন্তু সুপার ফরম পূরণ সম্পন্ন না করায় লামিয়ার প্রবেশপত্র আসেনি।
মঙ্গলবার মাদ্রাসায় প্রবেশপত্র আনার জন্য গেলে সুপার নুরউল্লাহ ৩০০ টাকা নিয়ে অন্য এক শিক্ষার্থীর প্রবেশপত্র লামিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলেন, ‘এটা নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাও’।  পরে লামিয়া বাড়ি ফিরে তার বাবা ও মাকে নিয়ে পূনরায় সুপারের কাছে গিয়ে নিজের প্রবেশপত্র চাইলে সুপার ভুল হয়েছে বলে তাদের কাছে ক্ষমা চান।
লামিয়া বলেন, যে কোনো ভাবে আমি এবারের পরীক্ষায় অংশ নিতে চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ওই মাদ্রাসার সুপারকে কৈফয়ত তলব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION