1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ৬৪ জনের মনোনয়ন পত্র দাখিল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে ৬৪ জনের মনোনয়ন পত্র দাখিল

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভা নির্বাচনে  ৬৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৬ জনসহ, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর পদে সর্বশেষ মোট ৬৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার জেলা নির্বাচন রিটার্নিং অফিসার খান আবি শাহনুর খান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেয়া হয়।এদের মধ্যে সংরক্ষিত ৩টি মহিলা আসনে ১৫ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন মোট ৬ জন প্রার্থী।
এরা হলেন-মহিউদ্দিন আহমেদ বর্তমান মেয়র পটুয়াখালী পৌরসভা, এবং ডাঃ মোঃ শফিকুল ইসলাম    মোঃ এনায়েতুর রহমান সহ আরো তিনজন প্রার্থী।
সংরক্ষিত মহিলা ১,২ ও ৩ আসনে ৬ জন,
৪,৫,৬ আসনে ৫ জন,এবং ৭, ৮ ও ৯ আসনে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পএ দাখিল করেন।
আর সাধারণ কাউন্সিলর পদে  ১ নম্বর ওয়ার্ডে ৪ জন, ২ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৬ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পএ  দাখিল ৪ জন এবং ৬ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৭ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৪ জন ,৯ নম্বর ওয়ার্ডে ৪ জন, সর্বমোট ৬৪ জন বলে জানিয়েছেন পটুুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহনুর খান। উল্লেখ্য আজ ১৩ ফেব্রুয়ারি জমা দেয়ার শেষ তারিখ।  মনোনয়ন বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থিতা আপিল নিষ্পত্তি করা হবে ১৯ / ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে  পৌরসভার ৫০৬৯৯  জন ভোটারা তাদের ভোটাধিকার প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পৌর এলাকার সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION