1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

অভয়নগরে যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন (২৮) কে কুপিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নওয়াপাড়া পৌর যুবলীগ।

আসামীদের ধরে আইনের আওতায় আনতে ২৪ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশ চলাকালে লাশবাহী এ্যাম্বুলেন্স উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা লাশ নিয়ে মিছিল করে। নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে নুরবাগ এলাকায় এসে লাশ নিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস সনজিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. রওশন কবির টুটুল, আহাদুর রহমান মামুন, উপজেলা যুবলীগ সদস্য শেখ ওলিয়ার রহমান, শেখ সম্রাট, উপজেলা তরুণলীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল, উপজেলা তরুণলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রোববার রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদপাড়া এলাকায় স্বপ্ন ভিলার সামনে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে কুপিয়ে হত্য করে সন্ত্রাসীরা। হত্যার ১৮ ঘন্টা অতিবাহিত হলেও কোন আসামী আটক করতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION