1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে সার কেলেংকারীর হোতা নেছা ট্রেডার্সের মালিক জনির বিচার দাবি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

অভয়নগরে সার কেলেংকারীর হোতা নেছা ট্রেডার্সের মালিক জনির বিচার দাবি

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভযনগর : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারেরর নেছা ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক আল-আমিন মোড়ল জনির বিচার দাবি করেছে ব্যবসায়ীরা।

তাদের দাবি এই সার কেলেংকারীর হোতা জনি বিশিষ্ট আমদানীকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপ থেকে একই সারের ডিও (ডেলিভারী অর্ডার পেপার) দুইবার নিয়ে গোপনে সার বিক্রি করে দিয়েছে। ওই সার ডেলিভারী নেওয়ার সময় নোয়াপাড়া গ্রুপের স্টক অফিসারের নিকট ধরা পড়ে।

বিষয়টি জানাজানি হলে জনিকে আটক করে তার কাছ থেকে উক্ত সারের মূল্য জমা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে নওয়াপাড়া ক্ষুদ্র সার সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতি উক্তা জনি’র অফিস তালাবদ্ধ করে দিয়েছে এবং তার ব্যবসার উপর নিষেধাজ্ঞা এনে একটি নোটিশ জারি করেছে।

নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার, সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, জরুরী সভা ডেকে তার সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে বলা হয়েছে। জনির ব্যবসায়ী প্রতিষ্ঠান তালবদ্ধ করে রাখা হয়েছে। তার ব্যাপারে আরও সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অতিদ্রুত একটি সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ ব্যাপারে নোয়াপাড়া গ্রুপের ডিজিএম মিজানুর রহমান জনি জানান, আমাদের অফিস থেকে একই সারের ডিও দুইবার গ্রহণ করে দুই জনে কাছে সেই ডিও বিক্রি করে। পরে আমাদের স্টক অফিসারের নিকট গেলে তা নজরে আসে। পরে তাকে ডেকে তার কাছ থেকে ওই সারের মূল্য জাম নেয়া হয়েছে। আমরা এই ধরনের অসাধু ব্যবসায়ীর শাস্তি দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION