1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটায় ১২ বোতল বিদেশি মদসহ আটক ২    - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কুয়াকাটায় ১২ বোতল বিদেশি মদসহ আটক ২   

  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৩ জন পঠিত
 কুয়াকাটা থেকে মোঃ জাহিদ, 
পটুয়াখালী জেলার মহিপুর থানার অন্তর্গত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মকবুল হাওলাদার (৪০) ও জহিরুল ইসলাম খান (৩২)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার আনুমানিক বিকাল সাড়ে তিনটায় কুয়াকাটা পৌর শহরের কেরানি পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মকবুল পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ন এর মৃত ধলু হাওলাদারের ছেলে, জহিরুল খুলনার তেরখাদা উপজেলার ছাগলদা ইউনিয়নের ধানখালী গ্রামের বাচ্চু খানের ছেলে।
কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ হোসেন জানান, মকবুল দীর্ঘদিন ধরে কুয়াকাটার বিভিন্ন হোটেলে মদ সাপ্লাই দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় হোটেল বনানী প্যালেসের কর্মচারী জহিরুর তার কাছ থেকে তিন বোতল বিদেশী মদ কিনতে যায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে মোট ১২ বোতল  বিদেশি মদসহ হাতেনাতে আটক করা হয়। তাদের সাথে কথা বলে জানা যায় তারা দীর্ঘদিন হোটেল বনানী প্যালেসের ম্যানেজার আব্দুল্লাহ আল মাহমুদ পিকুর ছত্রছায়ায় এই ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আটককৃতদের রাতেই মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে  এবং তাদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION