1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রজ্ঞাপন জারি : বিরোধীদলীয় নেতা জিএম কাদের উপনেতা আনিসুল - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

প্রজ্ঞাপন জারি : বিরোধীদলীয় নেতা জিএম কাদের উপনেতা আনিসুল

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আর উপনেতা হয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে জ্যেষ্ঠ সচিব কেএম আব্দুস সালাম প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ মোতাবেক চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’

এর আগে গত ১৮ জানুয়ারি জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় জিএম কাদেরকে দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচন করে দলটি। আর পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ এবং দলের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধীদলীয় হুইপ পদে মনোনয়ন দেওয়া হয়।এছাড়াও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি।

ওই সভায় বিরোধীদলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ ও হুইপ মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী স্পিকারকে চিঠিও দেয় দলটি।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্য জোটবদ্ধ হয়ে প্রধান বিরোধী দল হতে চাচ্ছে। জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকতে চাইলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলমাত্র স্পিকারের। তিনি সম্মতি দিলেই জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের আসনে বসতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION