1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কঙ্গনাকে বয়কটের ডাক পাঞ্জাবি তারকাদের - Bangladesh Khabor
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ, ডিসি মাসুদসহ আহত কয়েকজন যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যু সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীককে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নে ধানের শীর্ষের পক্ষে ভােট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত নতুন প্রধানমন্ত্রীর শপথের তারিখ জানালেন প্রেস সচিব বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী স্ত্রী আটক সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে মাথাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব

কঙ্গনাকে বয়কটের ডাক পাঞ্জাবি তারকাদের

  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৩১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের চলমান আন্দোলন নিয়ে কটাক্ষ করায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে বয়কটের ডাক দিয়েছেন পাঞ্জাবি তারকারা। ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কারসংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস হয়।  এর পর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। সম্প্রতি দাবি আদায়ে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করেছেন দেশটির কৃষকরা।

আন্দোলনে পাঞ্জাব ও হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যের কৃষকরা যোগ দিয়েছেন। তাদের স্লোগানে কাঁপছে দিল্লির রাজপথ। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাঞ্জাবের তারকারা ঝড় তুলেছেন নেটদুনিয়ায়। সেখানে তারা ‘বিজেপি সমর্থক’ কঙ্গনাকে বয়কটের ডাক দিয়েছেন।  কারণ কৃষি আইন পাস হওয়ার পর ভারতজুড়ে প্রতিবাদ শুরু হলে সেই প্রতিবাদকে ‘দেশদ্রোহিতা’ বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা।

সম্প্রতি ‘দিল্লি চলো’ আন্দোলন নিয়ে ফের কটাক্ষ করেছেন এই বলিউড অভিনেত্রী। তিনি লিখেছেন– ‘লজ্জা… কৃষকের নামে যে যার আখের গোছাচ্ছে। আশা করি, দেশদ্রোহীরা যাতে সুযোগ নিতে না পারে, সেদিকে খেয়াল রাখবে আমাদের সরকার। তার ফলে শাহিনবাগের মতো আরও একটা হিংসার সূত্রপাত ঘটবে না আশা করি। রক্তলোভীদের দল ও টুকরে গ্যাংকে তাদের স্বার্থসিদ্ধি করার থেকে আটকানো উচিত।’  এ ছাড়া তিনি শাহিনবাগখ্যাত ৮২ বছরের বৃদ্ধা বিলকিসকে নিয়ে একটি পোস্ট দেন। যেখানে তিনি দাবি করেন, বিলকিস এই আন্দোলনেও হাঁটছেন। ১০০ টাকার বিনিময়ে নাকি বিভিন্ন প্রতিবাদে তাদের রাস্তায় নামানো হয়।

পাল্টা জবাবে অভিনেত্রী শরগুন মেহতা লিখলেন– ‘যেভাবে আপনি নিজের বক্তব্য পেশ করতে পারেন, তাদেরও সেটুকু অধিকার রয়েছে। পার্থক্য এটুকুই যে, আপনি কোনো কারণ ছাড়াই কথা বলেন। অন্যদিকে আমাদের কৃষক বন্ধুরা নিজেদের অধিকারের জন্য মুখ খোলেন।’ কঙ্গনার টুইটটিকে ‘ধান্দাবাজ’ বলে মন্তব্য করেছেন মডেল, অভিনেত্রী, গায়িকা হিমাংশী খুরানা। তার ভাষ্য– মানুষকে প্রভাবিত করার জন্য এভাবে লিখেছেন কঙ্গনা। এমনকি বৃদ্ধা বিলকিসকে নিয়েও কঙ্গনা যা লিখেছেন, সেটিকে ভুয়া তথ্য বলে দাবি করেন খুরানা। এ ছাড়া এমি ভর্ক ও সুখে বলিউড অভিনেত্রী কঙ্গনাকে বয়কটের দাবি তুলেছেন। সুখে কঙ্গনার প্রোফাইল রিপোর্টই করে দিয়েছেন। সেটির একটি ভিডিও করে টুইট করেছেন তিনি। সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION