1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফল পৌরসভার রাস্তার বেহাল দশা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

বাউফল পৌরসভার রাস্তার বেহাল দশা

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ডের একটি শাখা রোড পাইলিং ভেঙ্গে পুকুরে পড়ে গেছে। এলাকাবাসীর দাবি রাস্তাটি এখনই সংস্কার প্রয়োজন। প্রতিদিন এখান দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসা-যাওয়া করে । এই রাস্তার দুই পাশে অনেক বাসা বাড়ি আছে।

অনেকদিন থেকেই রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। স্বাভাবিকভাবে চলার জন্য অনেকদিন থেকেই রিক্সা -গাড়ি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে অত্র রাস্তাটি।

শনিবর হঠাৎ করে রাস্তাটি পাইলিং ভেঙ্গে ফাটল ধরে পুকুরের দিকে পড়ে যায়। এখন এখানের বসবাসকারিদের পায়ে হেঁটে চলাই অনেকটা দায় হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর দাবি অনেক দিন থেকেই রাস্তাটি অনেক সমস্যায় জর্জরিত আছে ।ছোট বড় এর আগেও কয়টি দুর্ঘটনা ঘটেছে কয়েকদিন আগে একটি মোটর বাইক নিয়ে ঘুরে পড়ে একজন আহত হয়। তাই রাস্তাটি দুর্ঘটনা কবল থেকে রক্ষা পেতে এখনই সংস্কারের দাবি জানাচ্ছি।

৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবুল বাশার বলেন , রাস্তাটি দীর্ঘদিন থেকেই ব্যবহার অনুপযোগী হয়ে যায়। গতকাল থেকে পাইলিং ভেঙে রাস্তাটি পড়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে আছি। এখন হাঁটাচলাই আমাদের গায়ে হয়ে দাঁড়িয়েছে। ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ব্যাংকার সেলিম বলেন ,আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করি আমার একটি মোটর বাইক আছে এখন আমার চলতে অনেক সমস্যা হচ্ছে। আমি মোটরবাইকটি ব্যবহার করতে পারছি না।

৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আজিজ বলেন , রাস্তাটি ইতিমধ্যে পাশ হয়েছে বরাদ্দকৃত অর্থ আসলেই আমরা রাস্তাটি পাইলিং সহ সংস্কার করে দিব।

বাউফল পৌরসভার সাব ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বলেন ,শুনেছি ৮ নং ওয়ার্ডের একটি রাস্তা পাইলিং ভেঙ্গে পুকুরে পড়ে গেছে। আমরা সেখানে গিয়ে রাস্তাটি সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION