1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীতে ৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার, নগদ ৬০ হাজার টাকাসহ ২ জন গ্রেফতার - Bangladesh Khabor
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা আড়াইহাজারে খাল খনন কর্মসুচি এর শুভ উদ্বোধন

পটুয়াখালীতে ৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার, নগদ ৬০ হাজার টাকাসহ ২ জন গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর পুলিশ প্রশাসন বিশেষ অভিযানে চালিয়ে ৪শ বোতল ফেন্সিডিল ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধারসহ ২ জনকে আটক করেছে থানা  পুলিশ।
শনিবার রাতে জেলা পুলিশের বিশেষ ইউনিট ডিবির একটি দল অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যপারে পুলিশ সুপার কার্যালয়ে রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি আরো বলেন, দুমকি থানার আঙ্গারিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের  সাতানী গ্রামের মোসাঃ আলেয়া বেগম(৫৫) এর নিজ বাড়ির পশ্চিম পাশে কলাবাগানের মধ্যে মাটির নিচে পোঁতা অবস্থায় মাদকদ্রব্য ফেন্সিডিল সংরক্ষণ করিয়া ক্রয়-বিক্রয় করিতেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ক্রয়- বিক্রয়কারী ০৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় দুজনকে ঘটনাস্থল থেকে  আটক করা হয়েছে। বাকিদের আঁটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
উক্ত ঘটনায় উদ্ধার কৃত ফেনসিডিলের যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৬ লক্ষ( ষোল লক্ষ টাকা) বলে জানান তিনি। এছাড়াও নগদ বিভিন্ন অংকের নোট সম্বলিত মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির নগদ ৬০ (যাঁট) হাজার টাকা জব্দ করা হয় মদক ব্যবসায়ীদের কাছ থেকে। পরে তাদের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION