1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন ঘটে : হেলাল উদ্দীন এমপি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন ঘটে : হেলাল উদ্দীন এমপি

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩০ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেন নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন ঘটে। এই উন্নয়নে ধারাকে অব্যাহ রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দিবস উপলক্ষে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় সম্মানীত অতিথি হিসেবে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী বেলাল সাঈদ।ফকিরহাট মহাসড়কে এক মিটার জুড়ে সড়কের দুইপাশে এই মানববন্ধনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতা—কর্মী ও সমর্তকেরা উপস্থিতি ছিলো।
মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর শেখ হেলাল উদ্দীন এমপির জনসভায় সন্ত্রাসীদের বোমা হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১৯জন নেতা—কর্মি নিহত হন। এসময় শেখ হেলাল উদ্দীন এমপি সহ অসংখ্য নেতা—কর্মি আহত হয়। ওই নৈরাজ্যের ঘটনার বিচারের দাবীতে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এই দিনটিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষনা করেন। ২০১৭ সাল থেকে ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই দিনে আওয়ামী লীগ সহ সকল সহযোগি সংগঠনকে সাথে নিয়ে ওই ঘটনার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
এই ধারাবাহিকার গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ফকিরহাট মহাসড়কে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা সেদিনের সেই ঘটনার প্রতিবাদ ও পুন: তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারপূবক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION