1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় ভাতিজার রগ কর্তন, তিন আসামি গ্রেফতার - Bangladesh Khabor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা আড়াইহাজারে খাল খনন কর্মসুচি এর শুভ উদ্বোধন

কলাপাড়ায় ভাতিজার রগ কর্তন, তিন আসামি গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আলীপুরে ভাতিজার হাত-পায়ের রগ কেটে দেওয়া মামলায় সৎচাচা শাহীন হাওলাদারসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে জেলার মির্জাগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে আহত হালিম হাওলাদারের ছোট ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

মামলায় শাহীন হাওলাদারকে প্রধান করে ছয় জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও চারজন রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মহিপুর থানার এসআই রাসেল সরদার জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি শাহীনসহ তার সহযোগী অপর দুই আসামি রাজু এবং রিয়াজকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলীপুরে সৎচাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় জনের নামে মহিপুর থানায় মামলা হয়েছে। বর্তমানে হালিম হাওলাদার ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

মহিপুর থানার ওসি মোঃ ফেরদাউস আলম খান তিন আসামিকে গ্রেফতারের কথা স্বীকার করে জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। জানা গেছে, পরিবারের মধ্যে জমিজমার বিরোধের জেরে একাধিক হামলা-মামলার পর সর্বশেষ রগকর্তনের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION