1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে আলোচনা সভা ও কেক কেটে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

ঝালকাঠিতে আলোচনা সভা ও কেক কেটে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৮ জন পঠিত
ঝালকাঠি‌ প্রতিনিধি : ঝালকাঠিতে  আলোচনা সভা ও কেক কেটে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার কার্যালয়ে পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুবেল খানের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আনোয়ার সাইদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার উপদেষ্টা মোঃ জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

এসময় বক্তব্য রাখেন দৈনিক জনতা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও‌ সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, এশিয়া টেলিভিশন চ্যানেলের কাঠালিয়া প্রতিনিধি ও সংস্থার সদস্য মোঃ আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সাংবাদিক ও পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও মাঠে ময়দানে সক্রিয় থাকে এবং ঝুঁকি নিয়ে কাজ করে। এ পেশাটি অত্যন্ত  ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং । একমাত্র পুলিশ এবং সাংবাদিক বেশি ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনে অবহেলা থাকলে সুনাম অর্জন করা যায় না। বর্তমানে সাংবাদিকদের অবমূল্যায়ন লক্ষ্য করা যায়। তাদের মূল্যবোধ ধরে রাখতে হলে হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। তিনি সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION