1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ওসির বিরুদ্ধে অভিযোগ এক ব্যবসায়ী ও তার ছেলের - Bangladesh Khabor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা আড়াইহাজারে খাল খনন কর্মসুচি এর শুভ উদ্বোধন

বাউফলে ওসির বিরুদ্ধে অভিযোগ এক ব্যবসায়ী ও তার ছেলের

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫২ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল থানার ওসি আরিচুল হকের বিরুদ্ধে এক ব্যবসায়ী ও তার ছেলেকে থানায় ডেকে নিয়ে চাঁদাবাজির মামলায় আসামী করে জেল হাজতে পাঠানোর হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ওই ব্যবসায়ীর নাম মোঃ মোসলেম উদ্দিন আকন। তিনি বাউফল পৌর শহরের উপজেলা পরিষদের সামনে স্বপরিবারের বসবাস করছেন এবং বাসার সামনে হোটেল ব্যবসা করছেন।

বৃহস্পতিবার ওই ব্যবসায়ী সাংবাদিকদের কাছে এ বিষয়ে এক লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে মোসলেম উদ্দিন আকন উল্লেখ করেন, বুধবার (২০ সেপ্টেম্বর) তার ভাই বাছেত আকন ও ভাইর মেয়ে বদরুন্নাহার দাশপাড়া মৌজার জেএল নং ১২৩ খতিয়ান নং ১২৯ ও ১৬৯ নং দাগের তার ১ শতাংশ জমি জোর পূর্বক দখল করে বাথরুম, পানির লাইন ও এসির পানির লাইন নির্মাণের চেষ্টা করলে তিনি ও তার ছেলে নাজমুল বাধা দেন। এরপর ওই দিন রাতে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক তাকে ও তার ছেলেকে থানায় ডেকে নিয়ে ওই নির্মাণ কাজে পুনরায় বাধা দিলে তাকেসহ তার ছেলে ও মেয়েকে চাঁদাবাজির মামলায় আসামী করে জেলহাজতে পাঠিয়ে দেয়ার হুমকি দেন। বর্তমানে ওই ব্যবসায়ী তার পরিবার নিয়ে ভীতসন্ত্রস্ত দিন কাটাচ্ছেন।
এ ব্যাপারে ওসি আরিচুল হক বলেন,‘ আমি এ ভাবে বলিনাই। বলেছি আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমি কোটে রিপোর্ট দাখিল করলে আপনার দৌঁড় ঝাপের মধ্যে থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION