1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

কোটালীপাড়ায় আওয়ামী যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শাখা কর্তৃক প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-১ সংসদীয় আসনের সদস্য শেখ হেলাল উদ্দিন (এমপি) উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপুর সভাপতিত্বে উক্ত কার্যক্রম অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা আওয়ামী যুবলীগ।

এ সময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি- প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধ শহিদ উল্লা খন্দকার, জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে- জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গীপাড়া-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল শেখ, সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন শেখ, কোটালীপাড়া আওয়ামী লীগ সহ সভাপতি- নাদের আলী মিয়া, এইচ এম অহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া দাড়িয়া, মুজিবুর রহমান হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খান সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাধারণ সম্পাদক, ইউপি চেযারম্যান ও গন্যমান্য ব্যক্তীবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক বাবুল হাজরা। এর আগে প্রধান অতিথি, নেতা কর্মীদের সঙ্গে নিয়ে, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক সদ্য প্রয়াত বর্শীয়ান নেতা মরহুম হুমায়ুন কবিরের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রুহের মাগফিরাত কামনায় মোনাজাত ও মরহুমের শোকসংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION