1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাঙ্গাবালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

রাঙ্গাবালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : সারাদেশের ন্যায় রাঙ্গাবালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার’- স্লোগানকে সামনে রেখে রাঙ্গাবালী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব (এমপি)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান,মৌডুবী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেল মাহম্মুদ, ছোটবাইশদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল পাশা,রাঙ্গাবালী উপজেলা শাখার সেচ্ছাসেক লীগের সভাপতি সাজ্জাদুল আলম,রাঙ্গাবালী উপজেলা শাখার শ্রমিক লীগ সভাপতি ও ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের অন্যতম সদস্য মোঃ রওশন মৃধাসহ রাঙ্গাবালী উপজেলা পরিষদের সকল কর্মকর্তা- কর্মচারী ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদে আয়োজিত রাঙ্গাবালী উপজেলা পরিষদ, জনসাস্থ্য প্রকৌশলী,পল্লী সঞ্চয় ব্যাংক,পল্লী উন্নয়ন বোর্ড, রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের স্টলসহ সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত তথ্য তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION