1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুলকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫,জয়পুরহাট৷
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জয়পুরহাট সদর চকশ্যাম গ্রামের -ওহাব আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম (২৫),
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ০৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে (৮০বোতল) ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
গত ০৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আনারুলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী আনারুলকে গ্রেফতারের জন্য  গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ১৭৩০ ঘটিকায় পাঁচবিবি থানার বাগজানা এলাকা হতে আনারুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION