1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড প্রদান - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্থদণ্ড প্রদান

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩৩ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স সাহা ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগদ ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন ঔষধ প্রসাশনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল, নওয়াপাড়া পৌরসভার সেনেটারী ইনস্পেক্টর মোঃ আকরাম হোসেন, অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন ও পুলিশ সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় নওয়াপাড়া বাজার নূরবাগ এলাকায় সাহা ফার্মেসীতে অভিযান চলাকালে রেজিষ্টার বিহীন, লাইসেন্স বিহীন, ও মেয়াদ উত্তীর্ণ  ঔষধ রাখার অপরাধে ফার্মেসী মালিক সঞ্জীব কুমার সাহাকে ১৫হাজার টাকা ও ঔষধ স্যাম্পল বিক্রেতা জাহাঙ্গীর হাসানকে ২হাজার টাকা মোট ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির অভয়নগর উপজেলা শাখার সভাপতি সাজ্জাতুর রহমান শান্তি, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সিংহ।
এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের ঔষধ ফার্মেসী গুলোর অনিয়মের বিষয়ে অভিযান চলছে পর্যায় ক্রমে উপজেলার সকল ঔষধ ফার্মেসীর অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION