1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

ফকিরহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন

  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, উন্নয়নের তথ্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান।
উপ-সহকারী কৃষি সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা  প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মো. শহীদুর রহমান, ওসি (তদন্ত) স্বপন কুমার রায় প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION