1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর এলপি গ্যাসের দাম নির্ধারণ পররাষ্ট্রমন্ত্রীকে মধ‌্যপ্রাচ্যের ৩ মন্ত্রীর ফোন ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা  হাসপাতালে অসুস্থতার নাটক করেও শেষ রক্ষা হলো না পরকীয়া প্রেমিক হাসিবুলের

শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৯৫ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়,

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। কৃষক ফসল ফলায়, আমরা খেয়ে বেঁচে থাকি। একটি সমাজ ও দেশের জন্য কৃষক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিল বাংলার কৃষকদের কিভাবে উন্নত করা যায়। জাতির পিতার রেখে যাওয়া স্বপ্ন তার জন্মশতবার্ষিকী উপলক্ষে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।  ২৮ নভেম্বর ২০২০ শনিবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি পুনর্বাসন ও প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৫শ ৩০ জন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১শ ২০ এবং বিশেষ প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫শ ৬০ জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মীর মো. আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. নুর হাসান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION