1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে সংস্কার কাজে বেরিয়ে এলো গলিত লাশ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে সংস্কার কাজে বেরিয়ে এলো গলিত লাশ

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার রাত ৯টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী  বাজার সংলগ্ন মৃত শুকুর আলীর পুত্র সামছুল ইসলামের বাড়ীর গোসল খানার মেঝের নিচ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
ঐ বাড়ীতে কর্মরত  রাজমিস্ত্রি শ্রমিক নবিউল ইসলাম ও উজ্জল হোসেন জানায়, বাড়ীটিতে সংস্কার  কাজ করাকালীন ঐ দিন বিকেলে বালু সিমেন্ট মেশানো মসলা বেশি হওয়াই বাড়ীর মালিক তাদেরকে গোসল খানার মেঝের কাজ করতে  বলেন। এ কাজ করতে গিয়ে তারা সেখানে  লাগানো  লাউ ও পুঁই শাকের গাছ উপড়ে  ফেলে কোদাল দিয়ে মাটি সরাতেই সেখান  থেকে অর্ধ পচা জিন্সের  প্যান্ট, বেল্ট  দেখে এবং গর্ত থেকে  লাশের পচা দূর্গন্ধ পায়।
এ অবস্থায় তারা ভয় পেয়ে কাউকে কিছু না বলে জায়গাটি মাটি চাপা দিয়ে  বিষয়টি পাঁচবিবি থানায় জানায়। খবর পেয়ে  রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহিদুল হক,  সিআইডি সদস্যের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম বলেন, মৃত দেহ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান মৃত দেহটি সম্পূর্ণ গলিত এবং কিছু হাড় পাওয়া গিয়েছে। ফরেনসিক সহ ডিএনএ  টেস্টের পর  পরিচয় সনাক্তকরণ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION