1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১১৩টি চুল্লি ধ্বংস - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১১৩টি চুল্লি ধ্বংস

  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫১ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে ১১৩ টি কয়লা তৈরির অবৈধ চুল্লি।
শনিবার উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম ও সোনা তলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশের ক্ষতি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরব নদের তীরবর্তী ধুলগ্রামে ও সোনা তলা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১১৩ টি চুল্লি ধ্বংস করা হয়। তাছাড়া একটি মিনি ট্রাকে থাকা ১হাজার কেজি কয়লা সহ ট্রাকটি জব্দ করা হয়।
গ্রামবাসী জানান, কাঠ পোড়ানোর সময় কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। আমরা এর থেকে মুক্তি পেতে চাই। গ্রামবাসীদের অভিযোগে অভয়নগর উপজেলা প্রশাসন ইতোপূর্বে এই অবৈধ চল্লি গুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা সহ কারখানা ভেঙ্গে দিয়েছিল। কিন্তু এ সব কারখানার মালিকেরা ক্ষমতাধর হওয়ায় তারা বারবার ক্ষমতার জোরে নতুন করে অবারও কাঠ পোড়ানো চুল্লি গড়ে তোলেন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, পরিবেশ ধ্বংস করে গড়ে ওঠা এ সব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কারখানা সম্পূর্ণরূপে অবৈধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION