1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৮ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনের সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে আবহাওয়া জনিত সমস্যার কারণে সংক্ষিপ্ত র‍্যালী করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ড, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া, দাশপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন লিপি, বাউফল থানার উপপরিদর্শক মোঃ বাশার প্রমুখ।

আলোচনা সভায় উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষা  কার্যক্রমসহ শিক্ষিত সমাজ গড়তে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION