1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন রিপা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন রিপা

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৫ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মোসা. রিপা আক্তার (১৮) নামে এক প্রতিবিন্ধি শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রিপা উপজেলার ডাঃ ডলি আকবর মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

স্বজনরা জানান, উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের চায়ের দোকানী ও শিক্ষার্থী রিপার বাবা লিয়ার হোসেন সরদার কয়েকদিন ধরে অসুস্থ্য ছিলেন। বৃহস্পতিবার ভোরে রিপার বাবা লিয়ার হোসেন সরদার উপজেলা সদরের দিগন্ত সড়কের নিজ বাড়িতে মারা যান। ওই দিন রিপার ইতিহাস ১ম পর্বের পরীক্ষা ছিল। নিরুপায় প্রতিবন্ধি রিপা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে চলে যান। এতে আবেগঘন ও হৃদয়বিদারক এক পরিস্থিতির সৃষ্টি হয় পরীক্ষা কেন্দ্র এবং রিপার বাড়িতে।

রিপার চাচা কবির জানান, রিপার পরিবার দরিদ্র। তার পরিবারে বাবাই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবার স্বপ্ন ছিলো মেয়েকে উকিল বানাবেন। তিনি রিপার পরাশুনা চালিয়ে যাওয়ার জন্য এবং আমার ভাই মরহুম লিয়ার হোসেনর স্বপ্ন বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION