1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেপ্তার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী আমানত ও ফিরোজকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে করেছে র‌্যাব-৫, জয়পুরহাট।
বৃহস্পতিবার  (৩১ আগষ্ট ) দিবাগত রাতে  দুটি পৃথক অভিযানে ক্ষেতলাল এলাকা থেকে আমানত ও পাঁচবিবি এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।
আসামী আমানত (৫৮) জয়পুরহাট সদর উপজেলার ধলাধার গ্রামের ছাইম উদ্দিনের ছেলে ও ফিরোজ (৩৭) সদর উপজেলার নাকুড়িয়া গ্রামের সামস উদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দীর্ঘ ১৩ বছর পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আমানত ও ফিরোজ ক্ষেতলাল ও পাঁচবিবি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল আমানত ও ফিরোজকে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

গত ২০২৩ সালের ২৯ আগস্ট জয়পুরহাট জেলার স্পেশাল  ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আমানত ও ফিরোজ কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী ফিরোজ ও আমানতকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাকে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION