1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে সহিংসতা রোধে রি-ফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

ফকিরহাটে সহিংসতা রোধে রি-ফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩২৭ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলায় সহিংসতা রোধে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্যদের এক দিনের রি-ফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দিনব্যাপি প্রশিক্ষণে পিএফজি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দি হাঙ্গার প্রজেক্টের আওতায় উপজেলার সকল দলের সমন্বয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কাজ করছে। কমিটির ৪২ সদস্যের মধ্যে ৭জন উপদেষ্টা, ৪জন পিস অ্যাম্বাসেডর, ১জন সমন্বয়কারী ও ৩০জন স্বেচ্ছাসেবক রয়েছে।

প্রশিক্ষণে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সহিংসতা রোধের মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়তে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে সদস্যদের অবহিত করা হয়।দি হাঙ্গার প্রজেক্টের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা সুখময় পাল প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু ও প্রকল্পের জেলা সমন্বয়কারী সুকমল মন্ডল দায়িত্ব পালন করেন।

এসময় আওয়ামী লীগ, বিএনটি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সংবাদকর্মীসহ পিএফজির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION