1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নবনির্মিত ভবন হস্তান্তরের আগেই ফাটল - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নবনির্মিত ভবন হস্তান্তরের আগেই ফাটল

  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩২২ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ভবন হস্তান্তরের আগে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, নিম্নমানের মালামাল দিয়ে ভবন নির্মাণ করায় কাজ শেষ হবার আগেই বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। আর ব্যবহারের আগেই ঝুকিপূর্ণ হয়ে গেছে বহুতল এ ভবনটি। তবে গণপূর্ত অধিদপ্তর বলছেন নির্মাণ কাজ শতভাগ নিশ্চিত করতে চেষ্টা করছেন তারা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পটুয়াখালী জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষে ২০১৯- ২০ অর্থবছরে “গণপূর্ত বিভাগের” মাধ্যমে ৫ তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়। ৮২ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজের দায়িত্ব পান মেসার্স খান বিল্ডার্স” নামের বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান।

২০২২ সালের মধ্যে ভবন নির্মান কাজ শেষ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা থাকলেও নির্দিষ্ট সময় পার হওয়ার পরও এখন পর্যন্ত কাজটি হস্তান্তর করা সম্ভব হয়নি। তবে কাজ শেষ হওয়ার আগেই ভবনটির চারপাশ থেকে বড় বড় ফাটল দেখা গেছে।
সরে জমিনে গিয়ে দেখা যায় নিয়মিত কিছু শ্রমিক ভবনটিকে এখনো কাজ করছেন। তবে ভবনটির বাহিরের এবং ভিতরের অধিকাংশ দেয়ালের বেশ কিছু জায়গায় দৃশ্যমান ফাটল দেখা যায়।

শ্রমিকরা ফাটল বন্ধ করার জন্য প্লাস্টার করে যাচ্ছে। কিছু শ্রমিকরা প্লাস্টার করা জায়গায় রংয়ের প্রলেপ দিয়ে ফাটা দাগ দৃশ্যহীন করে দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক বলেন বেশ কিছুদিন ধরেই সুপারভাইজার সঞ্জিব চন্দ্র দাস নির্দেশে ফাটল বন্ধের কাজ চলছে।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ও তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, নবনির্মিত ভবনে কোন ফাটল আছে কিনা আমার জানা নেই। তবে ত্রুটিপূর্ণ ভবন আমরা হস্তান্তর নেবো না।

পটুয়াখালী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ সাখাওয়াত হোসেন মামুন বলেন, এ ব্যাপারে আমি আপনাকে কোন তথ্য দিতে পারবো না। যদি কিছু জানতে চান তবে নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাস করুন।

নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ বলেন, হাসপাতালের নবনির্মিত ভবন হস্তান্তরের জন্য প্রায় প্রস্তুত। ফাটলের বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি ভবন পরিদর্শন করে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION