1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেষ হলো তিন দিন ব্যাপি মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ - Bangladesh Khabor
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

শেষ হলো তিন দিন ব্যাপি মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৮৩ জন পঠিত

শাহ আলম মিয়া, ঢাকা : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) -এর উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৩০ জন সাংবাদিকদের নিয়ে ৩ (তিন) দিনব্যাপী (২৫ –২৭ আগস্ট) মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা সম্পন্ন হয়েছে।

রোববার বিকাল ৩ টায় পিআইবি এর সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহিদ উল্লাহ খন্দকার।

পিআইবি এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পিআইবি’র পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ। উক্ত কর্মশালায় পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, বাংলাদেশ টাইমসের প্রধান মোবাইল সাংবাদিক সাব্বির আহমেদ, মোবাইল সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ দেন।

উক্ত কর্মশালায় অন্যেদর মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক-মোল্লা মহিউদ্দিন, শাহ আলম মিয়া, মেহেদী হাসানাত, রতন সেন কঙ্কন, গৌরাঙ্গ লাল দাস, ইমরান হোসেন, হাসিবুর রহমান, রনি আহমেদ, সুজিৎ মৃধা, সুমন বালা, কে এম সাইফুর রহমান, এম মাহামুদ, মোঃ ফায়েকুজ্জামান, মুরাদ শেখ সহ পিআইবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকার ও মহাপরিচালক জাফর ওয়াজেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION