1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের সেই বলৎকার র‍্যাব হাতে গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলের সেই বলৎকার র‍্যাব হাতে গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৪৬ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল :  পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বলাৎকারের শিকার ১৩ বছর বয়সী এক মাদরাসার ছাত্রের মৃত্যুর ঘটনায় মাদরাসার প্রধান শিক্ষক সেলিম গাজীকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব-৮)।

রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ আগস্ট) বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।

গ্রেপ্তার সেলিম গাজী পটুয়াখালীর বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বড় ডালিমা এলাকার আবুল কালাম গাজীর ছেলে।

এলিট ফোর্স জানায়, উপজেলার বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া ও নুরানি কিন্ডারগার্টেন মাদরাসা এবং এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম গাজী। ২০২২ সালের ২৩ অক্টোবর তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের কুয়াকাটা সমুদ্র সৈকতে শিক্ষা সফরে নিয়ে যান। শিক্ষা সফরে অবস্থানকালীন রাত ১১টার দিকে এক ছাত্রকে বলাৎকার করেন শিক্ষক সেলিম গাজী। পরে বিভিন্ন সময় তার রুমে ডেকে নিয়ে এ পাশবিক নির্যাতন চালাতেন সেলিম গাজী। বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখাতেন।এ

ঘটনার পর গত ২ আগস্ট ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীসময়ে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য গত ৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ১৩ আগস্ট মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয় ভিকটিমকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫.০৮.২৩ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্র মারা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে রোববার দিনগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে পিরোজপুরের নেছারাবাদ থানার গুয়ারেখা ইউনিয়নের বরতকাঠি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

র‌্যাব অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার সেলিম গাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বাউফল থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION