1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুর উপজেলা আ.লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ আলীর মৃত্যু, এমপি ফারুক খানের শোক - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

মুকসুদপুর উপজেলা আ.লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ আলীর মৃত্যু, এমপি ফারুক খানের শোক

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৯৮ জন পঠিত

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন।

শনিবার দুপুর ২:৩০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রোববার সকাল ৯টায় ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

শেখ মোহাম্মদ আলী ননীক্ষীর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তারঁ মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান শোক প্রকাশ করেন এবং তার পক্ষে শ্রদ্ধা জানান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ আলী আশু মিয়া।

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা ও ননীক্ষীর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মতিন মিয়া, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম শেখ, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, ননীক্ষীর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বিপ্র দাস ও শেখ শাহআলম মনির।

ননীক্ষীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রনি আহম্মদের পক্ষে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনীল চন্দ্র বাড়ৈ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম শেখ,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শেখ কামালসহ ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট সদস্যগণ।

মৃত্যুকালে ১ ছেলে ও ৭ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION