1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটের জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটের জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটের জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু এর সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) সান্ধায় জামালপুর চার মাথা মোড়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্বাস আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জয়পুরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুন্নাহার শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ৭৫ এর ১৫ আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে জাতিকে কলঙ্কিত ও শোকাবহ করে তুলেছে। সে শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন।
আলোচনা সভা শেষে ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION