1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা কাজ করছে : যশোর পুলিশ সুপার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা কাজ করছে : যশোর পুলিশ সুপার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩০৯ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। স্বল্প, মধ্যম আয়ের দেশ ছাড়িয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি দেশের কল্যাণে কাজ করছেন।
বুধবার বিকালে যশোরের অভয়নগর থানার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম তাঁর বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। সেই খুনি চক্র পুনরায় সক্রিয় হয়ে উঠছে। তারা দেশে ধ্বংসাত্মক রাজনীতির পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের চলমান উন্নয়নের ধারা ব্যহত করে বিদেশি প্রভূদের প্রেসক্রিপশনে কাজ করছে। সরকারের উন্নয়নের ধারা ও দেশের মানুষের ক্ষতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভয়নগর থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক আলী আহম্দে খান বাবু, ব্যবসায়ী আব্দুল আজিজ সরদার, উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া-রাজঘাট শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION