1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় শোক ও একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে গাইবান্ধায় ছাত্র-জনতা গণসমাবেশ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

জাতীয় শোক ও একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে গাইবান্ধায় ছাত্র-জনতা গণসমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৬৪৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে ছাত্র-জনতার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ ছাত্রলীগ, ঘাগোয়া ইউনিয়ন শাখা আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু।
ঘাগোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমেদ রনজু ও বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন।
ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পায়েল সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রনেতা খন্দকার মাহমুদুল হাসান শুভ, নাইমুল ইসলাম বিশাল, তৌফিকুর রহমান মিশুক, জাহিদ হাসান লিখন, সোহাগ মিয়া, ফরহাদ ইবনে মোমিত শিপন, কাবিল উদ্দিন, শাকিল আহমেদ, ফেরদৌস আহমেদ সজীব, নাহিদ ইসলাম লুইচ, নাহিদ আকন্দ, এনছার আলী সরকার এবং আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট একই সূত্রে বাধা। ঘাতকদের উদ্দেশ্য আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করা। কিন্তু ঘাতকদের সেই উদ্দেশ্য সফল হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতার আসনে বসাতে হবে।
বক্তারা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION