1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে লাঠিয়ালদের হাতে মহিলাসহ আহত ৩ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বাউফলে লাঠিয়ালদের হাতে মহিলাসহ আহত ৩

  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৪০ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমি চাষাবাদ করার ঘটনাকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।

আহত কীর্তনিয়া (৩৮) কমল কীর্তনিয়া (৩০) ও শিপ্রা কীর্তনিয়কে(৩২) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাউফলের ১১নং দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে ।

জানা গেছে, খেজুর বাড়িয়া গ্রামের অমল, কমল ও শ্যামল কীর্তনিয়া সরকারের কাছ থেকে ২ একর জমি লিজ নেয়। ওই জমিতে ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ট্রাক্টর মেশিন দিয়ে চাষাবাদ করতে গেলে একই এলাকার আনসার খলিফা (৫৫) ও দুলাল খলিফার(৫০) নেতৃত্বে ৮-৯ জনের একটি লাঠিয়াল বাহিনির দল বাধা দেয়।

এ নিয়ে ট্রাক্টর চালক রিয়াজের সাথে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে মারধর করলে অমল, কমল বিমল ও তাঁর বোন শিপ্রা কীর্তনিয়া এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।

এ বিষয়ে আনসার খলিফা বলেন, অমল কীর্তনিয়া তার জমিতে চাষাবাদ করতে গেলে কথার কাটাকাটি হয়। কোন মারধর করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION