1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাস্টার প্যারেডে কর্মমূল্যায়নে জুলাই/২০২৩ইং শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

মাস্টার প্যারেডে কর্মমূল্যায়নে জুলাই/২০২৩ইং শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৭৫ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাট জেলায় সার্বিক কর্ম মুল্যায়নে জুলাই/২৩ইং শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক। এরই স্বীকৃতি হিসেবে এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
রবিবার (২০শে আগষ্ট ২০২৩) ইং তারিখে মাসের মাসিক অপরাধ সভা লালমনিরহাট জেলার পুলিশ অফিস সম্মেলন কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
গত ৪জুলাই ২০২৩ইং তারিখে লালমনিরহাট সদর থানার  ওসি ওমর ফারুক, যোগদান করেন। লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে জুলাই/২৩ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,উক্ত প্যারেডে  কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, সহকারী  পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ ইমরুল কায়েস, বি সার্কেল, লালমনিরহাট, সহকারী পুলিশ সুপার (প্রবি) সহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, আরও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআইসহ অন্যান্য পদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি ওমর ফারুক বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি। এবং স্যারের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের জন্য আমার ও আমাদের কাজের স্পৃহা আরও তরান্বিত হবে বলে আমি আশা করি।আমার এই প্রাপ্তি আমার কাছে জীবনের শ্রেষ্ঠ অর্জন।
লালমনিরহাট থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি।আর এজন্য আমি সহস্রাধিক স্যালুট জানাই আমাদের প্রিয় স্যারদের কে ।আমার এই থানার সফলতা যেনো অব্যাহত থাকে- এটাই আমার প্রার্থনা ও কামনা। আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমাকে ওসি শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের  নিকট হতে পুরস্কার প্রাপ্তি সময় আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ  ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়।সিনিয়র স্যারদের এমন অনুপ্রেরণা মুলক কার্যক্রম সবসময় কাজে প্রেরণা জোগায়।  আমাকে সবসময়  সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি  আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্মানিত স্যারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে লালমনিরহাট সদর থানা পুলিশ বদ্ধ পরিকর। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং লালমনিরহাট সদর থানায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে লালমনিরহাট সদর থানা বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।
মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভায় গত মাসের ভালো কাজের স্বীকৃতি হিসাবে, শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত বি-সার্কেল, লালমনিরহাট, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  লালমনিরহাট সদর থানা, শ্রেষ্ঠ এসআই মোঃ মিজানুর রহমান, সদর থানা, শ্রেষ্ঠ এএসআই মোঃ হাসনাত আব্দুল হাই, সদর থানা, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট মোঃ নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ কোর্ট অফিসার এএসআই মোঃ ইব্রাহিম আলী, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন এছাড়াও বিশেষ পুরস্কারপ্রাপ্ত হন এসআই মোঃ নুরুজ্জামান, কালিগঞ্জ থানা, এএসআই মোঃ আইয়ুব আলী, এএসআই মোঃ মমিনুর রহমান, এএসআই মোঃ জাকির হোসেন, আদিতমারি থানা,  পুরস্কার বিতরণী শেষে সংশ্লিষ্ট অফিসার এবং অফিসার ইনচার্জদের বিভিন্ন মামলা ও সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION