1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩১৭ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে মোসা. বুশরা (১৮) নামের এক উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী’কে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২০ আগস্ট) বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মোসা. বুশরা পরীক্ষা নীতিমালা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করার সময় হল পরিদর্শক মো. নাজমুল কবিরের নজরে পড়েন।

পরবর্তীতে তার ফোনের গ্যালারি চেক করলে কিছু প্রশ্নের উত্তরের ছবি পাওয়া যায়। এই অপরাধে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সুপারিশ করেন হল পরিদর্শক মো. নাজমুল কবির।

অপরাধের সত্যতার প্রমাণ পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষ আবুল বশার তালুকদার পরীক্ষার্থী মোসা. বুশরাকে বহিষ্কার করেন। এই পরীক্ষার্থী এ বছর আগামী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না। আগামী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়েও আশঙ্কা দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বশার তালুকদার সাংবাদিককে বলেন, ‘পরীক্ষা চলাকালে স্মার্টফোনের মাধ্যমে নকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে।’

আগামী বছর এই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিঁনি বলেন, ‘এবিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবে বোর্ড। মিটিং এর মাধ্যমে অপরাধের ধরন বুঝে বোর্ড এক বছর, দুই বছর অথবা আজীবন পরীক্ষায় অংশগ্রহণ না করতে দেয়ার শাস্তি দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION