1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৪৮ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ফকিরহাটে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় অষুধ বিতরণ করা হয়েছে। গাইনি, চক্ষু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকৎসকগণ এ সেবা প্রদান করেছেন।

শুক্রবার (১৮ আগস্ট) উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ সেবা কার্যক্রম ও ঔষুধ বিতরণ।

স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী।

দিনব্যাপি স্বাস্থ্য সেবা প্রদান করেছেন মেডিকেল বিশেষজ্ঞ ও বাগেরহাটে জেলা বিএমএ এর সাধারন সম্পাদক ডা. মোশাররফ হোসেন, গাইনোকোলজী বিশেষজ্ঞ ডা. হোসনে আরা খাতুন, ঢাকা সন্ধানী চক্ষু হাসপাতালের প্রধান বিশেষজ্ঞ প্রফেসর ডা. মালিক ইফতেখার সিদ্দিকী, মেডিকেল অফিসার ডা. সাবরিনা আক্তার মোহনা, ডা. প্রত্যয় দাশ, ডা. শাওন দাশ ও স্যাকমো ডা. উত্তম পাল।

উপজেলার প্রায় চারশত রোগী চিকিৎসার জন্য নিবন্ধন করেছেন বলে জানা গেছে। দরিদ্র রোগিদের জন্য ১লক্ষ ৮০ হাজার টাকার বিভিন্ন ধরণের অষুধ বিনামূলে প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION