1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে পোস্ট অফিসের গ্রাহকের সঞ্চয়পত্রের টাকা আত্মসাৎ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বাউফলে পোস্ট অফিসের গ্রাহকের সঞ্চয়পত্রের টাকা আত্মসাৎ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৭০ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা বন্দর পোস্ট অফিসের সাব-পোস্ট মাস্টার আবদুল  ওহাবের বিরুদ্ধে  শতাধিক  গ্রাহকের সঞ্চনপত্রের প্রায় ২কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা বৃহস্পতিবার বাউফল থানায়  লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭নং বগা ইউনিয়নের বগা বন্দর পোস্ট অফিসে শতাধিক গ্রাহক মাসিক মুনাফায় ও ফিক্সড ডিপোজিট  করে টাকা জমা রাখতেন।  সাব-পোস্ট মাস্টার আবদুল ওহাব  গ্রাহকদের হিসেব বইয়ে টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। টাকা জমা রাখার সময় কোনো রকম রশিদ দেননি । তবে সাদা কাগজে  তার সীল ও স্বাক্ষরিত  একটি করে টোকেন গ্রাহকদের দিতেন।
সম্প্রতি গ্রাহকরা তাদের মুনাফার টাকার হিসেব চাইতে গেলে গড়িমসি শুরু করেন সাব পোস্ট মাস্টার ওহাব। পরে গ্রাহকরা খোঁজ নিয়ে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা দেয়া হয়নি। পুরো টাকাই সাব-পোস্ট মাস্টার আত্মসাৎ করেছেন।
বগা ইউনিয়নের পুতুল রাণী নামের এক ভুক্তভোগী নারী বলেন, ‘পরিবারের উপার্জনের প্রায় ৫লাখ ৭০হাজারটাকা   সাধারন মুনাফা হিসেবে জমা রাখি। পোস্ট মাস্টার সেই টাকা বইতে জমা না রেখে আত্মসাৎ করেন। টাকা জমা রাখার সময় তিনি আমাকে তার স্বাক্ষর ও সীলমোহরযুক্ত  একটি টোকেন দিয়েছেন। ৭দিন পর নতুন বই দিবেন বলে জানান। পরে বই নিতে গেলেই আজ কাল পরশু  দিবেন সময় নেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি তিনি আমার অ্যাকাউন্টে টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
তিনি আরও বলেন, ‘টাকার জন্য তার সংসার ভাঙার পথে। এনিয়ে প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়।’ টাকা ফিরে পেতে আকুতি জানিয়েছেন ওই নারী।
একই ইউনিয়নের চাবুয়া গ্রামের নুর সাহেদার ৬ লাখ টাকা, রাজনগর গ্রামের সেতু রানীর ৫ লাখ ৫০হাজার টাকা, ছায়া রানীর ৩ লাখ ৩০হাজার টাকা, সাবুপুরা গ্রামের রিজিয়া বেগমের দেড় লাখ টাকা ও লাইজু বেগমের ৩ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন ।
কয়েকজন  ভুক্তভোগী  জানান, শতাধিক গ্রাহকের প্রায় ২কোটি টাকা আত্মসাৎ করেছেন  সাব-পোস্ট মাস্টার আবদুল ওহাব।
এদিকে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বুধবার (১৬আগস্ট)  অভিযুক্ত সাব পোস্ট মাস্টার আবদুল. ওহাবকে সাসপেন্ড করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বগা বন্দর পোস্ট অফিসের সদ্য যোগদানকৃত সাব-পোস্ট মাস্টার শহিদুল ইসলাম বলেন‘এখন পর্যন্ত ৫৩জন গ্রাহক  ১কোটি ৫০ লাখ ৬০হাজার  টাকা আত্মসাতের অভিযোগ দিয়েছেন। এর সংখ্যা আরও বেশি হবে।’
বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন,‘ লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION