1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে যুবলীগ নেতা কামরুলের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

মুকসুদপুরে যুবলীগ নেতা কামরুলের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৪৪৫ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী শেখ কামরুল হাসানের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম নওখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করেন তিনি।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শেখ কামাল হোসেন, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক সিরু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ নুর বাদল, সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফুল ইসলাম, ননীক্ষীর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সর্দার।

এসময় ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী শেখ কামরুল হাসান বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয় বঙ্গবন্ধু জড়িয়ে আছেন।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট একটি কালো অধ্যায়। শোকাবহ ও বেদনাদায়ক দিন৷ শত্রুরা বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ২১ আগস্টের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। মহান রাব্বুল আলামীন শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্যই শেখ হাসিনা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION