1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

ফকিরহাটে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৫১ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : ফকিরহাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তাবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ, ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন, হীড বাংলাদেশ, সূখী মানুষ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠন।

এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ইতিহাসের নৃশংসতম এই হত্যাকান্ডে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, এসিল্যান্ড মো. আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএসএম মফিদুল ইসলাম, ওসি মু. আলীমুজ্জামান, হাইওয়ে ওসি মো. মিজানুর রহমান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও বেতাগা ইউনিয়ন, ফকিরহাট সদর ইউনিয়ন, বাহিরদিয়া-মানসা, নলধা মৌভোগ ইউনিয়ন ও মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন ইউনিয়নে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION