1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাতীবান্ধায় বৃদ্ধার মরদেহ উদ্ধার বাড়ির পাশের ডোবা থেকে - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

হাতীবান্ধায় বৃদ্ধার মরদেহ উদ্ধার বাড়ির পাশের ডোবা থেকে

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৬৯ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছেন হাতীবান্ধা থানার পুলিশ।
১৪ আগষ্ট (সোমবার) সকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৫ নং ওয়ার্ডে মহিলা কলেজের পিছন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
মৃত বৃদ্ধা জেলার আদিতমারী উপজেলার মৃত শমসের আলী স্ত্রী আছিয়া বেগম (৮০)।
বিভিন্ন সূত্রে খবর পেয়ে মৃত নারীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৬৫), ঘটনাস্থলে এসে তার মৃত মাকে সনাক্ত করেন। তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তিনি জানান।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, ওই এলাকায় রেল লাইনের ধারে দুটি বসতবাড়ির পিছনে একটি ছোট ডোবায় এক নারীর মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বলা যাবে কিভাবে তার মৃত্যু হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION