1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বাড়ির ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বাউফলে বাড়ির ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৩৫ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাড়ির ছাদ থেকে পড়ে সুমাইয়া (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ১০নং কালাইয়া ইউনিয়নের কালাইয়া সিনেমাহল সংলগ্ন অধ্যাপক কবিরুজ্জামানের বাড়ির ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটেছে।
কবিরুজ্জামান কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক। সুমাইয়া তার বাসায় থেকে লেখাপড়া করছিল। সুমাইয়া কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের সেলিম ও আসমা দম্পতির সন্তান। দীর্ঘদিন থেকে সুমাইয়ার মা ও বাবা আলাদা থাকছেন। এ কারনে সুমাইয়াকে অধ্যাপক কবিরুজ্জামান তার বাসায় এনে লালন পালন করছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সময় সুমাইয়া ওই বাড়ির ৩য় তলার ছাদে যায়। তখন বাড়ি সংলগ্ন বিদ্যুত সরবরাহ লাইনের তারে জড়িয়ে সুমাইয়া সামনের সড়কে ছিটকে পড়ে।  দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION