1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাবের মশারি বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাবের মশারি বিতরণ

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৫২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সেই ডেঙ্গু প্রতিরোধে রোটারি ক্লাব অব নওয়াপাড়া উপজেলার ২শ অস্বচ্ছল পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে।
সোমবার (১৪ আগস্ট) সকালে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন রোটারি খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সে মশারি বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব নওয়াপাড়া’র প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
প্রোগ্রাম চেয়ার নূরে আলম পাটোয়ারী বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান আব্দুল আজিজ সরদার, অধ্যক্ষ রবিউল হাসান, রবিউল ইসলাম, বিএম আব্দুস সালাম, দীপক কুমার সাহা, বিশ্বজিৎ ঘোষ, শাহিন হোসেন প্রমুখ।
এ ব্যাপারে রোটারি ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট শাহ্ রিয়াদ হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত এলাকা হিসেবে অভয়নগর উপজেলায় অস্বচ্ছল পরিবারগুলো ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে। তাদের কথা চিন্তা করে রোটারি ক্লাব মশারি বিতরণের আয়োজন করেছে। বাছাইকৃত দুইশ পরিবারের মাঝে একটি করে নতুন মশারি বিতরণ করা হয়েছে। যে মশারি ডেঙ্গু প্রতিরোধে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION