1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফায়ারম্যানের মৃত্যু - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফায়ারম্যানের মৃত্যু

  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩০২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হান্নান মোল্যা (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হান্নান অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামের রফিক মোল্যার ছেলে ও সিআইডিতে চাকুরীরত মো. মুন্না মোল্যার ছোট ভাই।
সে নড়াইল সদর উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার  (১২ আগস্ট ) ভোর রাত ২ .৩০ মিনিটের দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার(৪ আগস্ট) সকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার মোটরসাইকেল ও ইজিবাইক স্ট্যান্ডের সড়কের সামনে ওই দূর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৩ দিন চিকিৎসা নেওয়ার পর তার পরিবারের লোকজন তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে তার অবস্থা ভালোর দিকে গেলে বাড়িতে আনা হয়।
শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায়  হান্নানের অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২.৩০ ভোর রাতে হান্নানের মূত্যু হয়।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে নড়াইল সদর উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন হান্নান। পথে নওয়াপাড়া মোটরসাইকেল ও ইজিবাইক স্ট্যান্ডের সড়কের সামনে পৌঁছালে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রোড থেকে আসা অন্য আর একটি মোটরসাইকেল আরোহী হান্নানকে সজোরে ধাক্কা দেয়।
এতে হান্নান ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ আগস্ট) নড়াইল সদর উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন হান্নান। কাচাঁ বাজার থেকে বাজার করে উপজেলা পশু হাসপাতালের সামনে আসলে তার স্ত্রী মুঠোফোনে কল করে জানান বাড়িতে মাছ নেই। এরপর হান্নান মোটরসাইকেল যোগে ফিরে যেয়ে পথে নওয়াপাড়া মোটরসাইকেল ও ইজিবাইক স্ট্যান্ডের সড়কের সামনে পৌঁছালে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রোড থেকে আসা অন্য আর একটি মোটরসাইকেল আরোহী হান্নানকে সজোরে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যায় হান্নান।
শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায়  তার অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২.৩০ ভোর রাতে হান্নানের মূত্যু হয়। লাশ ময়না তদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল  শনিবার আছর নামাজের পর জানাযা নামাজের শেষে লাশ দাফন সম্পন্ন করা হবে বলে জানান তার পরিবারলোকজন।
নিহত হান্নানের বাবা,মা, এক ভাই, স্ত্রী ও দুই ছেলে প্রতিবন্ধী মাহফুজ(১০) ও মারুফ(৪) আছে। নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা যায়, নিহত ফায়ারম্যান হান্নান মোল্যাকে ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। এসময় উপস্থিত থাকবেন যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল। অভয়নগর থানার (ওসি) তদন্ত মিলন কুমার মন্ডল বলেন, নওয়াপাড়া বাইপাস সড়ক দুর্ঘটনায় আহত হান্নান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এই বিষয়ে থানায় অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION