1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকীতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

দুমকীতে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৫০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা। আগেকার দিনে গ্রামের প্রতিটি হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থানে এমনকি বাড়ির আঙিনায়ও এ জনপ্রিয় খেলাটি খেলতে দেখা যেত।

শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সীদেরও হাডুডু খেলতে দেখা যেত। সময় অসময় শিশু, কিশোর, যুবকদের একটু ফাঁক পেলেই আসর জমিয়ে খেলত। রাখালীরা গরু-মহিষ মাঠে ছেড়ে দিয়ে দুপুর – বিকেলে সকলে জড়ো হয়ে হাডুডু খেলায় মেতে উঠতো। আবার গ্রামের হাট বাজারের, ইউনিয়ন ও থানা অথবা মহকুমা পর্যায়ে বড় বড় হাডুডু খেলার আসর জমাতে দেখা যেত। বায়না করে নামীদামী খেলোয়াড়দের হায়ার করে আনা হতো দূরদূরান্ত থেকে। রেফারিদের কদর ছিল অনেক। খেলা দেখতে বিভিন্ন এলাকার মানুষের ঢল নামতো। আগেকার দিনে দুমকী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সারা বছর জুড়ে এ খেলা দেখা গেলেও বর্তমানে দেখা যায়না।

উপজেলার তালতলী যুব সমাজের আয়োজনে সম্প্রতি এখেলার আয়োজন করা হয়। মুরাদিয়া ইউনিয়নের কলবাড়ি বাজারে ও তালুকদার বাজারের যুবকদেরও মাঝে মাঝে একসময়ের জনপ্রিয় হাডুডু খেলাটির এখনও দেখা যায়।

এলাকার বৃদ্ধবয়সীরা জানান, বর্তমানে ফুটবল, ক্রিকেট খেলা জাতীয় পর্যায় সরকার পৃষ্ঠপোষকতার কারনে এই ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা বিলুপ্তির পথে। এ খেলাটির ইতিহাস ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে সরকারের প্রয়জনীয় পদক্ষেপ নেয়া দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION