1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে কথিত সাংবাদিক পরিচয়ে মাদক বিক্রেতাকে গণধোলাই - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

অভয়নগরে কথিত সাংবাদিক পরিচয়ে মাদক বিক্রেতাকে গণধোলাই

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৫০ জন পঠিত
অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে কেএম আলী ওরফে আলী নামে কথিত সাংবাদিক পরিচয়দানকারী মাদকসহ ২০ মামলার এজাহারভুক্ত আসামিকে গণধোলাই দিয়েছে জনতা।
বুধবার (৯ আগস্ট) রাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন নোনাঘাট নামক এলাকায় এ গণধোলাইয়ের ঘটনা ঘটে।
অহত আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী উপজেলার বুইকারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও নওয়াপাড়ার মাদক সম্রাজ্ঞী লিপি বেগমের মেয়ের জামাই।
জানা গেছে, পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক কারবারি কেএম আলীর বিরুদ্ধে অভয়নগর থানায় ১৪টি মাদক মামলা, অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরো ৬টি মামলা চলমান রয়েছে।
তার শাশুড়ি লিপি বেগম একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক করবারি। বেশ কিছুদিন ধরে সে (আলী) নিজেকে একজন সাংবাদিক ও অভয়নগর প্রেসক্লাবের সদস্য পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ী, জণপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাসহ চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ রয়েছে।
যে কারণে আনুমানিক ৪ মাস পূর্বে নওয়াপাড়া গরুহাটা শিমুলতলি এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় জনতার হাতে  গনধোলায়ের শিকার হয়েছিল। এলাকাবাসী জানায়, বুধবার রাতে নোনাঘাট এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে বহিরাগত দুই যুবকের কাছে মাদক (ইয়াবা ট্যাবল্টে) বিক্রি করছিল আলী।
এসময় এলাকাবাসী মাদকসহ আলীকে ধরে  গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, কেএম আলী একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে অভয়নগর থানায় মাদক, অস্ত্রসহ অসংখ্য মামলা রয়েছে। নোনাঘাট এলাকায় সে গণধোলাইয়ের শিকার হয়েছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION