1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে গৃহহীনদের ঘর বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ফকিরহাটে গৃহহীনদের ঘর বিতরণ

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৩২ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভ‚মিহীন ও গৃহহীন ২১৯ পরিবার পেয়েছে জমি, গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। উপজেলায় এ পর্যন্ত মোট ৫৪০টি পরিবার পেল তাদের মাঁথাা গোজার ঠাঁই।

বুধবার (৯ আগষ্ট) সকালে গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারকে জমি ও গৃহসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) মো. আছাদুর রহমান।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, অধ্যক্ষ বটু গোপাল দাশ, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির ও মো. ফারুকুল ইসলাম, উপকারভোগী রবি দাশ, ময়না দাশ প্রমূখ।

এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।

জমি ও ঘর পেয়ে উপকারভোগী লতা খাতুন, লিলুফা বেগম রবি দাশ সহ সকলেই আনন্দিত। তারা প্রধানমন্ত্রীর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর জন্য দোয়া করেন। তারা জানান, এখন থেকে সারদিন কাজ করে নিজ গৃহে বসবাস করতে পারবেন। রোদ-বৃষ্টি ঝড়ে তাদের আর অন্যের বাড়ীতে আশ্রয়ের জন্য যেতে হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION