1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে গৃহহীন ও ভূমিহীন আরও ৯টি পরিবার পেলো নতুন ঘর - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

অভয়নগরে গৃহহীন ও ভূমিহীন আরও ৯টি পরিবার পেলো নতুন ঘর

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৬৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে অভয়নগরে ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো নতুন ঘর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ভূমিহীন-গৃহহীন মানুষকে ২ শতক জমিসহ ঘর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ আগস্ট) দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে ভূমিসহ নতুন ঘর।
এদিন সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এছাড়া দেশের ১২ জেলা ও ১২৩ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা দিয়েছেন সরকার প্রধান। যার ফলে বর্তমানে মোট ৩৩৪টি উপজেলা এবং ২১টি জেলা সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীন মুক্ত। প্রধানমন্ত্রী খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পরে অভয়নগর উপজেলার উপকারভোগী ৯টি পরিবারের হাতে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ,মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান আলী আহমেদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী বেগম,নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION