1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ফের দুর্ধর্ষ ডাকাতি - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

বাউফলে ফের দুর্ধর্ষ ডাকাতি

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩১৫ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘরের সদর দরজা ভেঙে ডাকাতি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ২ টার পরে উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, কর্পূরকাঠী গ্রামের মোঃ নজরুল ইসলামের ঘরে দুর্ধর্ষ এই ডাকাতি হয়। নজরুল ইসলাম ও তার বড় মেয়ে নুসরাত জাহান ঢাকায় বসবাস করেন। বাড়িতে তার স্ত্রী রুবিনা বেগম তাদের মেয়ে রুকাইয়া জাহান ও ছেলে আবদুল্লাহকে নিয়ে বসবাস করেন।  সোমবার গভীর রাতে তাদের বসতঘরের প্রধান ফটক (সদর দরজা) ভেঙে ৪ সদস্যের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এসময় তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি  করা হয়। এসময় ডাকাত দলের সদস্যরা প্রায় ৭ লাখ টাকা মূল্যের স্বর্নালঙ্কার, নগদ আনুমানিক ১ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ আসবাবপত্র ডাকাতি করে নিয়ে যায়।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী মোসাঃ রুবিনা বেগম বলেন, ডাকাত সদস্যদের বয়স আনুমানিক ২২-২৫ বছর হবে। আমি ডাকাতিতে বাধা দিতে চাইলে ডাকাতরা আমাকে মারধর করে। একপর্যায়ে তারা আমার এবং আমার সন্তানদের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। এসময় আমি ভয়ে চুপ হয়ে গেলে, তারা প্রায় ১ঘন্টা ডাকাতি করে বীরদর্পে মালামাল নিয়ে চলে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত দুই মাসে বাউফল উপজেলায় প্রায় এক ডজন চুরি-ডাকাতির খবর পাওয়া গেছে। সূর্যমণি ইউনিয়নের একটি ডাকাতি ঘটনায় অপরাধীদের গ্রেফতার করা হলেও কমছে না ডাকাতির ঘটনা। এ নিয়ে পুরো উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION