1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ১৬ বছরের কিশোরের গলায় ছুরিকাঘাত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বাউফলে ১৬ বছরের কিশোরের গলায় ছুরিকাঘাত

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩১৫ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অজ্ঞাত কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাউফলের ২নং কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাদবর বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মো. রিফাত মাতব্বর (১৬) কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাতব্বর বাড়ির মো. শাহআলম মাতব্বরের ছেলে।

জানা যায়, আহত শিক্ষার্থী রিফাত আপন বড় ভাইয়ের জরুরি কাগজপত্র ফটোকপি করতে বাসা থেকে রাজাপুর বাজারে যাওয়ার পথে মাদবার বাজার সংলগ্ন নির্জন যায়গায় অজ্ঞাত কিশোর গ্যাং সদস্যরা এলোপাথারীভাবে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আহত শিক্ষার্থীকে মাটিতে লুটানো অবস্থায় দেখে। এরপরে তার পরিবারকে খবর দিয়ে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়া যায়।

আহত শিক্ষার্থী মো. রিফাত মাতব্বরের গলায় ছুরিকাঘাত করায় সে কথা বলতে পারছে না। তবে সে প্রশ্নের জবাবে মাথা নেড়ে নিশ্চিত করেছে একটি সঙ্গবদ্ধ কিশোর গ্যাং এই ঘটনা ঘটিয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, তার গলায় হাতে ও মুখে কাটা আঘাত রয়েছে। তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION