1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে মাদ্রাসার নিরাপত্তা কর্মী ফরহাদের অমানবিক নিষ্ঠুর কাণ্ড - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অভয়নগরে মাদ্রাসার নিরাপত্তা কর্মী ফরহাদের অমানবিক নিষ্ঠুর কাণ্ড

  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩১২ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট মেছেরিয়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী মোঃ ফরহাদ হোসেনের বিরুদ্ধে কোমলমতি শিশু ছাত্রদের অমানবিক নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার (২আগষ্ট) মাদ্রাসা ক্লাসরুমে ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে জানা গেছে, ওই মাদ্রাসার সহকারী সুপারের পাঞ্জাবির পকেট থেকে ১ হাজার টাকা হারিয়ে যায়। মাদ্রাসা কক্ষের জানালা দরজা বন্ধ করে নিরাপত্তা কর্মী মোঃ ফরহাদ হোসেন নিষ্ঠুর ভাবে কোমলমতি শিশু ছাত্রদের  মারপিট করে নির্যাতন করতে থাকে। ফলে, অসহায় শিশুরা চিৎকার করতে থাকে। কান্নায় ছটপট করতে থাকলেও পাষণ্ড ফরহাদের মন গলেনি।
পরে স্থানীয় অভিভাবক, মাদ্রাসার অন্য শিক্ষকগণ কোমলমতি শিশুদের উদ্ধার করে। ঘটনা এলাকায় জানাজানি হয়ে পড়লে ফরহাদ গা-ঢাকা দেয়। এলাকার অভিভাবক মহল ন্যায় বিচারের জন্য ওই মাদ্রাসার সুপারসহ সভাপতির দারস্থ হলে বৃহস্পতিবার রাতে সালিশের আয়োজন করা হলেও অভিযুক্ত ফরহাদ পলাতক থাকায় ম্যানেজিং কমিটি বা এলাকার গন্যামাণ্য ব্যক্তিরা কোন সুরাহা করতে না পারায় অভিভাবকরা রয়েছে  বিপাকে।
এ বিষয়ে ওই পাষণ্ড ফরহাদের নির্যাতনের শিকার সিফাত হোসেন (৭) নামে এক ছাত্র জানায়, আমরা ক্লাসে মোট ২৫ জন ছাত্র ছিলাম। ফরহাদ কাকু ঘর বন্ধ করে টাকা চুরির অপবাদ দিয়ে সবাইকে মারপিট করে, আমরা ভয়ে পা জড়িয়ে ধরলেও মারতে থাকে, আমাদের কোনও কথাও শুনেনি, এর আগেও আমাদের এরকম মারধর করেছে।
এবিষয়ে অভিযুক্ত ফরহাদ মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে আমি কিছু বলবো না, আমার প্রসাশনিক কর্তৃপক্ষের সাথে কথা বলেন বলে কলটি কেটে ফোনটি বন্ধ করে দেন।
প্রেমবাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহির
হোসেন জানান, ঘটনাটি সত্যি দুঃখজনক। আমরা জেনেছি এবং ম্যানেজিং কমিটি তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় তাই দেখি।
বাহিরঘাট মেছেরিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়েদ হোসেন ঘটনা সত্য বলে স্বীকার করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক, ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে, রবিবার তারা ফরহাদের এরকম অপরাধের কি শাস্তিমুলক ব্যবস্থা নিবে দেখে বলতে পারবো।
বাহিরঘাট মেছেরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হবি সরদার ঘটনা স্বীকার করে বলেন, ইতিমধ্যে আমরা নিরাপত্তা কর্মী ফরহাদের শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ নিয়েছি, রবিবারে ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION